আলমগীর মানিক | ০৪:১১ পিএম, ২০২৪-০৪-০৫
আলমগীর মানিক
ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, পাহাড়ের তরুণ-তরুনীদের জন্য স্মার্ট কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একশো কোটি টাকা ব্যয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে নির্মিত করা হবে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক রাঙামাটির তরুণ-তরুনীদের স্মার্ট কর্মসংস্থানের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছেন যা অল্পদিনের মধ্যেই রাঙামাটিশহর সংলগ্ন আসামবস্তি-কাপ্তাই সড়কের পাশে নির্মাণ কাজ শুরু হবে।
শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এর মাধ্যমে প্রতিবছরই রাঙামাটিতে এক হাজার ছেলে-মেয়ে প্রশিক্ষিত হয়ে চাকুরি পাবে এবং পরোক্ষভাবে হাজার হাজার ছেলে মেয়ে আইটি বিষয়ে দক্ষ হয়ে উদ্যোক্তা তৈরি হওয়ার সুযোগ পাবে।
শুক্রবার রাঙামাটি সফরে এসে রাঙামাটি জেলার প্রধান ডাকঘর পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এসময় রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ-বিপিএম-বার, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলামসহ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। এরআগে প্রতিমন্ত্রী রাঙামাটিতে প্রবেশের সময় বেতবুনিয়াস্থ ভূ-উপগ্রহ কেন্দ্র, বিটিসিএল এর টেলিফোন ভবন ও রাঙামাটির প্রধান ডাকঘর পরিদর্শন করেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited