নুরুল কবির | ১২:২১ এএম, ২০২৪-০২-০৯
বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৪ এ সিনিয়র আইনজীবী মুহাম্মদ আবুল কালাম সভাপতি ও বাসিংথুয়াই মার্মা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বান্দরবান জেলা আইনজীবি সমিতির হলরুমে বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা ভোট গ্রহন শুরু হয় এবং বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহন শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফলে আবুল কালাম ৫২ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার ইলিয়াছুর রহমান পেয়েছেন ৪৪ ভোট। অপরদিকে ৫৩ ভোট পেয়ে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাসিংথুয়াই মার্মা এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ খলিল পেয়েছেন ৩৯ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী প্রার্থী মো: আলমগীর চৌধুরী পেয়েছেন ৫৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তালেব ৩৭ ভোট। সহ-সাধারন সম্পাদক (লামা চৌকি আদালতের জন্য) পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: মামুন মিয়া এবং তার প্রতিদ্বন্দী মোহাম্মদ ইব্রাহীম পেয়েছেন ৪৩ ভোট। অর্থ সম্পাদক পদে জয়নাল আবেদীন ভুঁইয়া ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দিপংকর দাশ গুপ্ত পেয়েছেন ৪৫ ভোট।
এছাড়াও সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জিয়াউল হক, আইটি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য (লামা চৌকি আদালতের জন্য) পদে বিজয়ী হয়েছেন মো: রবিউল উদ্দিন।
এর আগে সহ-সভাপতিপদসহ মোট ৫টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তারা হলেন সহ-সভাপতি মো: ইকবাল করিম, পাঠাগার সম্পাদক বিমল তঞ্চঙ্গ্যা, নির্বাহী সদস্য পদে মুহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, শাকিল মাহমুদ খান সবুজ, জান্নাতুল ফেরদৌস।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited