নিজস্ব প্রতিবেদক | ০৫:২৩ পিএম, ২০২৪-০১-২০
বান্দরবানের রুমার বগালেক সড়কে চাঁদের গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ পর্যটক। শনিবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় কেওক্রাডং থেকে বগালেক ফেরার পথে দার্জিলিং পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পর্যটকরা হলেন- ফিরোজা খাতুন (৫০) ও জয়নব (২৪)। তারা ঢাকার বাসিন্দা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহাবুবুল হক।
তিনি বলেন, ‘পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি কেওক্রাডং থেকে বগালেক ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে দুই পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহত ও আহতদের উদ্ধার করে রুমা সদরে নেয়া হয়েছে।’
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে বেড়াতে আসা ৫০ জনের একটি গ্রুপ ৪টি চাঁদের গাড়ি নিয়ে শুক্রবার রুমার কেওক্রাডং ভ্রমণে যায়। সেখানে রাত্রি যাপন শেষে শনিবার সকালে বগালেক ফেরার পথে দার্জিলিং পাড়া এলাকায় পৌঁছালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই মারা যান ফিরোজা খাতুন ও জয়নব নামে দুই পর্যটক। আহত হন আরও ১০ পর্যটক। ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনীর সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে রুমা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুত্বর বলেও জানা গেছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited