নিজস্ব প্রতিবেদক | ১২:০০ এএম, ২০২৩-১২-৩০
বান্দরবানের আলীকদম উপজেলায় অভিযান চালিয়ে রুমা আক্তার (৩০) নামে এক মাদক নারী ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১৫। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে সদর ইউনিয়নের খুইল্ল্যা মিয়া পাড়া এলাকার তাকে আটক করা হয়।
আটককৃত আলীকদম সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের খুইল্ল্যা মিয়া পাড়া গ্রামে ফরিদুল আলম মেয়ে। তাছাড়া তার স্বামী নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধ পথে গরুর পাচারের পাশাপাশি ইয়াবা ব্যবসাও করে আসছিলেন।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ইয়াবা ব্যবসায়ী রুমা আক্তার দীর্ঘদিন ধরে নিজ ঘরের ভিতরে অবৈধভাবে ইয়াবা ব্যবসা ও বিক্রি জন্য অবস্থান করছিলেন। খবর পেয়ে গোপন সংবাদে অভিযান পরিচালনা শুরু করে র্যাব-১৫। অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানো চেষ্টা করলে ইয়াবা ব্যবসায়ী এক নারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় ৩০ হাজার পিস ইয়াবা। যার বাজারের মূল্য ষাট হাজার টাকা।
র্যাব-১৫ মিডিয়া উইং অতিরিক্ত পুলিশ সুপার আবু সালম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত মাদক কারবারী সাথে আরো দুইজন ছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে দ্রুত পালিয়ে যায়। তিনি আরো বলেন, মাদক কারবারীরা আর্থিকভাবে লাভ হওয়ার জন্য সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে মজুদ করে রাখত। পরবর্তীতে সেই ইয়াবাগুলো স্থানীয় এলাকা ও কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে তাদের নির্ধারিত এজেন্টদের মাধ্যমে বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত বিরুদ্ধে পরবর্তীতে আইনুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited