আল মামুন | ০৬:৪৮ পিএম, ২০২৩-১১-০২
পার্বত্য চট্টগ্রামের বন, বন্যপ্রাাণী ও প্রকৃতি রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে ৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হচ্ছে। খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্ট্রিটিউটে শনিবার সকাল ১১ টায় প্রদর্শনী শুরু হয়ে চলবে বুধবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী দর্শনাথীদের জন্য উন্মুক্ত থাকবে।
খাগড়াছড়ির দুই আলোকচিত্রী সবুজ চাকমা ও সমির মল্লিকের তোলা ৫১ টি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে।
আলোকচিত্রী সমির মল্লিক বলেন ,‘ প্রকৃতি বাঁচলেই মানুষ বাঁচবে। পাখি ,বন্যপ্রাণী প্রাণ ও প্রকৃতির অন্যতম উপাদান। বনভূমি পরিমান কমে আসার কারণে পাখির আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে।
ইতোমধ্যে অনেক পাখি অনেক আর দেখা যায় না। একসময় পাহাড়ের ধনেশ পাখির বিচরণ থাকলেও তা এখন প্রায় বিপন্ন। হাতিসহ অনেক বন্যপ্রাণী বিলুপ্তির পথে। এই ধরনের প্রদর্শনী মানুষের মাঝে পাখি ও বন্যপ্রাণীর রক্ষায় সচেতনতা বাড়াবে’।
আলোকচিত্রী সবুজ চাকমা জানান,‘ প্রদর্শনীতে বেশ কিছু বিরল পাখি ও বন্যপ্রাণীর ছবি স্থান পাবে। দর্শনাথীরা পার্বত্য চট্টগ্রামের সমৃদ্ধ প্রকৃতি ও প্রাণী সর্ম্পকে জানতে পারবে। তিন পাহাড়ি জেলা থেকে তোলা অনেক ছবি প্রথমবাবের মতো দর্শনাথীদের জন্য উন্মুক্ত করা হবে’।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টি্িটউটের উপ-পরিচালক জিতেন চাকমা জানান ,‘সেভ দ্যা বায়োডাইভার্সিটি অব হিল ট্রাক্টস’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে পার্বত্য জেলা খাগড়াছড়ি,রাঙামাটি ও বান্দরবান থেকে তোলা বিভিন্ন প্রজাতির পাখি,বন্যপ্রাণী ও নির্সগের ছবি স্থান পেয়েছে। এই ধরনের প্রদর্শনী দর্শনাথী শিল্পমনের তৃষ্ণা মেটাবে একই সাথে প্রাণ ও প্রকৃতি রক্ষায় সচেতনতা তৈরি করবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited