নিজস্ব প্রতিবেদক | ০৩:৩২ পিএম, ২০২৩-১০-১২
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনা বাহিনীর খাগড়াছড়ি সদর জোন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর ২০২৩) দুপুরে উপজেলার সদর ইউপির যৌথ খামার মারমা পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত পিএসসি।
এ সময় শিক্ষার্থীদের হাতে কলম,খাতা,স্কুল ব্যাগ,ছাতা, প্যান্সিল বক্স তুলে দেন প্রধান অতিথি। চিকিৎসার জন্য আর্থিক নগদ অনুদান প্রদান করে চেংসামা মগ ও কলেন ত্রিপুরার হাতে।
এতে পানছড়ি সাব জোন কমান্ডার মেজর জোবায়ের মাহমুদ, সদর ইউপির সদস্য মোঃ ইউসুফ আলী, প্রতিষ্টানটির প্রধান শিক্ষক ম্রানুচিং মারমা উপস্থিত ছিলেন।
কোন প্রকার বেতন ভাতা না পেয়ে শিক্ষকগন কোমল মতি শিক্ষার্থীদের শিক্ষাদান অব্যাহত রাখায় শিক্ষকগনকে ধন্যবাদ জানিয়ে জোন কমান্ডার বলেন, বিদ্যালয়টিতে টিন প্রদানের আশ্বাস প্রদান করেন এবং জাতীয় করণের জন্য যথা সাধ্য চেষ্টা করবেন বলে জানান।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited