আল মামুন | ১২:৩১ এএম, ২০২৩-০৯-২৪
হিল উইমেন্স ফেডারেশন’র নেত্রী এন্টি চকমাসহ তিন জনকে খাগড়াছড়ির দীঘিনালা বাজার এলাকা থেকে অপহরণের অভিযোগ উঠেছে। শনিবার (২৩ সেপ্টেম্বর ২০২৩) বিকালে এই অপহরণ ঘটনা ঘটে। অপহৃতরা হচ্ছে, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা, কর্নিয়া চাকমা ও নিশা চাকমা।
সাজেকে কর্মসূচী শেষে করে মাহিন্দ্র গাড়িযোগে খাগড়াছড়ি ফিরছিলেন তারা। এ সময় তাদের দীঘিনালা উপজেলার কবাখালী বাজার এলাকা থেকে দুবৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করছে প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন।
এন্টি চাকমাসহ ৩ জন সাজেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নারী প্রীতিলতার আত্মাহুতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে শনিবার শেষ করে বিকাল ৩টার সময় এ ঘটনা ঘটে। হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা এ ঘটনার উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপহৃতদের দ্রুত মুক্তির দাবী জানান। একই সাথে পাহাড়ের চলমান আন্দোলনকে বাঁধা গ্রস্থ করতে এ অপহরণ বলেও তিনি অভিযোগ তোলেন।
তবে অপহরণের অভিযোগ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট উল্লেখ করে ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা বলেন নির্বাচনকে সামনে রেঁখে পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে অপহরণের নাটক সাজানো হয়েছে। পার্বত্য চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্র তাদের জন্য নতুন কিছু নয়। সাধারন মানুষকে বিভ্রান্ত করতে নিজেরা স্বার্থ হাঁসিলের জন্য সব সময় তৎপর থাকে এ নাটক তারই অংশ বলে মন্তব্য করেন তিনি।
এদিকে-অবিলম্বে নিরাপদে ও সুস্থ অবস্থায় অপহৃতদের ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের দুই নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ। হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এ্যান্টি চাকমাসহ তার অপর দুই সহযোদ্ধা কর্ণিয়া চাকমা ও নিশা চাকমাকে ফিরিয়ে দেয়ার আহ্বান জানান।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited