নিজস্ব প্রতিবেদক | ০৭:১০ পিএম, ২০২৩-০৮-৩১
হিজাব পড়লে বিদ্যালয়ে নয়, মাদ্রায় গিয়ে ভর্তি হও; অন্যথায় এই বিদ্যালয়ে হিজাব পড়ে আসতে পারবা না। এমন মন্তব্য করে নিজ শ্রেণী কক্ষেই হিজাবধারী শিক্ষার্থীদের বেতের মারধরের ভয় দেখিয়ে ধমকিয়ে জোরপূর্বক হিজাব খুলে ফেলতে বাধ্য করার অভিযোগ উঠেছে রাঙামাটি শহরের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা দিপালী দেওয়ানের বিরুদ্ধে।
এই বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগও দিয়েছেন ভূক্তভোগী শিক্ষার্থীর পিতা নুর মোহাম্মদ।
ভূক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, হিজাব পড়ে আসতে হলে স্কুলে নয় মাদ্রায় গিয়ে ভর্তি হওয়ার জন্য মুসলিম হিজাবধারী শিক্ষার্থীদের শাসিয়ে দেন শ্রেণী শিক্ষিকা দিপালী দেওয়ান। এছাড়াও উক্ত শিক্ষিকার হাতে প্রায় সময় মুসলিম শিক্ষার্থীরা নাজেহাল হওয়ার অভিযোগও করেছে শিক্ষার্থীরা। টয়লেটে গেলে, অন্য শিক্ষকদের সাথে কথা বললেও হিজাবধারী শিক্ষার্থীদের কটাক্ষ করার পাশাপাশি তাদের পেছনে অন্য শিক্ষার্থীদের লাগিয়ে দেওয়ার অভিযোগ করেছে ভূক্তভোগী শিক্ষার্থীরা।
এই ঘটনায় ক্ষুব্ধ আতঙ্কিত শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিকের নিকট লিখিত অভিযোগ দেওয়ার পরপরই বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আয়োজিত জরুরী বৈঠকে উক্ত ঘটনার সত্যতা পেয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
পরবর্তীতে অভিযুক্ত সহকারী শিক্ষিকা দিপালী দেওয়ানকে লিখিত পত্রের মাধ্যমে তার সকল অযোক্তিক(শিক্ষা কারিকুলাম ব্যতিরেকে) আচরনের তথ্য উল্লেখ পূর্বক প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক।
এদিকে, ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে শিক্ষিকা দিপালী দেওয়ান জানান, আমি বিষয়টি সেভাবে বলিনি, হিজাবের কারনে শিক্ষার্থীদের সময় ব্যয় হয় সেটি বুঝাতে গিয়ে বলেছিলাম। এখন বিষয়টি নিয়ে আমার প্রধান শিক্ষকও আমার প্রতি অবিচার করছেন। হিজাব পড়া লেখাপড়ায় কিভাবে ব্যাঘাত ঘটায় এমন প্রশ্নের উত্তরে উক্ত শিক্ষিকা কোনো সুদুত্তর দিতে পারেননি।
এদিকে একটি নির্দিষ্ট্য ইসলাম ধর্মকে টার্গেট করে শিক্ষা কারিকুলামের বাইরে গিয়ে শ্রেণী কক্ষে এই ধরনের জোরপূর্বক হিজাব খুলে নেওয়ার নির্দেশনা প্রধানকারি শ্রেণী শিক্ষক দিপালী দেওয়ানের বিরুদ্ধে রাঙামাটি জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ জানিয়েছেন ভূক্তভোগী শিক্ষার্থীর পিতা নুর মোহাম্মদ।
এই বিষয়ে জানতে চাইলে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক জানিয়েছেন, আমরা বিষয়টি অবহিত হয়েছি এবং এই বিষয়ে তাৎক্ষনিকভাবে আমি আমার শিক্ষকদের নিয়ে বৈঠক করে উক্ত শিক্ষিকাকে সতর্ক করে একটি চিঠিও দিয়েছি। তিনি জানান, হিজাব পড়া না পড়া এটা নিয়ে আমাদের বিদ্যালয়ের কোনো ধরনের নিয়ম নেই এবং এটা শিক্ষানীতিতেও উল্লেখ নেই।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited