নুরুল কবির | ০২:২৮ পিএম, ২০২৩-০৮-৩০
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পাহাড়ে এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ নির্বাচনে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। বুধবার সকালে বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি ও উদ্বোধনকালে এসব কথা বলেন।
তিনি আরও বলেছেন মানুষ এখন বিচ্ছিন্ন নয়। উন্নয়নের কারনে পাহাড় ও সমতলের মানুষ এগিয়ে যাচ্ছে। দেশের অবকাঠামো খাতে উন্নয়নে প্রধানমন্ত্রী চমক দেখিয়েছেন। দেশের প্রতিটি গ্রাম ও শহরের সব নাগরিকের কাছে উন্নয়নের সকল সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১কোটি ৯২লাখ, এলজিইডির ৬কোটি ৯৭লাখ, সড়ক ও জনপথ বিভাগের ১০কোটি ১৭লাখ এবং জেলা পরিষদের ৩কোটি ৩৬ লাখ টাকার ২২ কোটি ৪২লক্ষ টাকার ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার, সড়ক বিভাগের নিবাহী প্রকৌশলী মোসলেহ উদ্দীন চৌধুরী, পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোড নিবাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তাফা জামাল, ইউএনও মোঃ মোস্তফা জাবেদ কায়সার, আলীকদম ইউএনও জাবের, লামা পৌর মেয়র জহিরুল ইসলাম, লামা আওয়ামী লীগ সভাপতি বাথোয়াইচিং মার্মাসহ জেলা ও দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আওয়ামীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited