নিজস্ব প্রতিবেদক | ১০:২৫ পিএম, ২০২৩-০৮-০২
বান্দরবানের নবাগত জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর সাথে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বান্দরবানের নবাগত জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর সাথে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বান্দরবানের নবাগত জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বক্তব্যে বলেন, পার্বত্য জেলা বান্দরবানের উন্নয়নের লক্ষ্যে পর্যটন শিল্পসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে সবাইকে মিলে একত্রে কাজ করতে হবে। পর্যটন জেলা হিসেবে সমাধিত বান্দরবানকে আরো নতুনভাবে পর্যটন বান্ধব নগরী হিসেবে গড়ে তোলার জন্য নতুন নতুন পর্যটনস্পট খুঁজে বের করা এবং সেগুলোকে নান্দনিক রুপে আর্বিভাবের জন্য জেলা প্রশাসন কাজ করছে এবং আগামীতেও করবে। তিনি আরো বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে আমরা সবাই এগিয়ে যাচ্ছি আর সে সাথে সাথে সঠিক ও নিভূল তথ্য প্রচারে সাংবাদিকদের নিজ নিজ দায়িত্বের প্রতি আরো যত্নশীল হতে হবে। এসময় তিনি সাংবাদিকদের বন্ধু হিসেবে জেলা প্রশাসনের সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং গুরুত্বপূর্ণ যেকোন বিষয় প্রশাসনকে অবহিত করার আহবান জানান। সভায় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে কুলসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফজলুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited