নিজস্ব প্রতিবেদক | ০৯:২৭ পিএম, ২০২৩-০৭-২২
বান্দরবানের গোল্ডেন বুদ্ধ মনিস্ট্রি (শোওয়ে রেদানাহ্ বুং ক্যং দঃগ্রী) বৌদ্ধ বিহারের বুদ্ধ অভিষেক ও বিহারাধ্যক্ষ ফাং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুলাই) সকালে বান্দরবান সদরের লাল মোহন বাহাদুর বাগান এলাকায় অবস্থিত গোল্ডেন বুদ্ধ মনিস্ট্রি (শোওয়ে রেদানাহ্ বুং ক্যং দঃগ্রী) বৌদ্ধ বিহারের বুদ্ধ অভিষেক ও বিহারাধ্যক্ষ ফাং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকালে বিহারে বুদ্ধ অভিষেক ও বিহারাধ্যক্ষ ফাং অনুষ্ঠানে শীল ও দেশনা প্রদান করেন কুশুয়া মুখপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত কিট্রিমা মহাথের, উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ড. সুবন্নলংকারা মহাথের, রোয়াংছড়ি জেতবন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পঞঞা নন্দ মহাথের, ভাঙ্গামুড়াপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ঞঞানা মহাথের, ক্রাইয়্যক ছড়া আগা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ক্ষেমাচারা মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের সহকারী কোষাদক্ষ ভদন্ত ইন্দাচারা মহাথের, গোল্ডেন বুদ্ধ মনিস্ট্রি (শোওয়ে রেদানাহ্ বুং ক্যং দঃগ্রী) বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উইরাচারা থের সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষরা।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোল্ডেন বুদ্ধ মনিস্ট্রি (শোওয়ে রেদানাহ্ বুং ক্যং দঃগ্রী) বৌদ্ধ বিহারের জমিসহ ক্যাং দাতা, দায়ক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, রাজপুত্র মংওয়ে প্রু, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সহধর্মিনী মেহ্লা প্রু সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকারা।
পরে বুদ্ধ শাসনং চিরাই তিধ্ধাতু ৩বার বলে রত্ন বৃষ্টি বর্ষন, ধবজা উত্তোলন ও শান্তির পায়রা কবুতর উন্মুক্ত করা হয়।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited