নিজস্ব প্রতিবেদক | ০৮:৫৯ পিএম, ২০২৩-০৭-২০
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি বন বিভাগের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। এ মেলা চলবে ২০ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত।
বৃহস্পতিবার (২০ জুলাই) বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে পৌর টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা’র উদ্বোধন করেন, উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শানে আলম, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা প্রমুখ। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা কর্মসূচীর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, পার্বত্য অঞ্চলে অতীতে প্রচুর গাছপালা, বৃক্ষলতায় ভরপুর ছিলো। কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে সেটা নিধনের ফলে আজ প্রায় এই সবুজ পাহাড় বৃক্ষ শূন্য হয়ে পড়েছে। বৃক্ষ নিধন না করে আমাদেরকে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। প্রচুর বৃক্ষরোপন করে ও পরিচর্যা করতে হবে। আমাদের সবাইকে বেশি বেশি বৃক্ষ রোপন করতে হবে। তরুণ-তরুণীরা যেভাবে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে নিজেদেরকে স্মার্ট করে। ঠিক সে ভাবেই বৃক্ষরোপন করে সেই বৃক্ষগুলোকে সাজিয়ে গুছিয়ে বড় করতে হবে।
এসময় বক্তারা বলেন, বৃক্ষ মানুষের পরম উপকারী বন্ধু। এটি আমাদেরকে খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও স্বাস্থ্য বিলিয়ে যেমন উপকার করে, তেমনি এর সৌন্দর্য হৃদয়কে আপ্লুত করে। বৃক্ষ দেশের আবহাওয়া নিয়ন্ত্রণ করে। বৃক্ষ আবহাওয়া ও পরিবেশের ভারসাম্য বজায় রাখে। বাতাসে জলীয় বাষ্পের ক্ষমতা বাড়িয়ে আবহাওয়াকে শীতল রাখে। প্রচুর বৃষ্টিপাতে বৃক্ষরাজি বিশেষ সহায়ক।
বক্তারা আরো বলেন, গাছপালা পাহাড় ধ্বস, নদীর ভাঙন, বৃষ্টিপাত ও পানিফীতির হাত থেকে রক্ষা করে। এটি মাটির স্থিতিশীলতাকে বজায় রাখে। অঞ্চল বিশেষের পানি সংরক্ষণ এবং বৃষ্টি নিয়ন্ত্রণেও সেই অঞ্চলের গাছপালা অনেক সাহায্য করে। বৃক্ষরাজি ঝড়-ঝঞ্জা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাসগৃহকে রক্ষা করে। জনস্বাস্থ্য রক্ষায় বৃক্ষ বিশেষ ভূমিকা পালন করে। গাছপালা জ্বালানি, গৃহ নির্মাণ ও আসবাবপত্র তৈরির বিপুল চাহিদা মিটিয়ে আমাদের অর্থনৈতিক ও ব্যবহারিক জীবনে যথেষ্ট উপকার করে।
এছাড়া বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, সদস্য শাহিনা আক্তার, জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, খাগড়াছড়ি সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সমর কান্তি ত্রিপুরা, জেলা তথ্য অফিসার বাপ্পি চক্রবর্ত্তী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, জেলা সহকারী বন সংরক্ষক শহীদুল ইসলাম তালুকদার, সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা বাবুরাম চাকমাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited