নিজস্ব প্রতিবেদক | ১০:১১ পিএম, ২০২৩-০৭-০৮
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বান্দরবানের লামা উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। একদিনের সরকারী সফরে গিয়ে শনিবার (৮ জুলাই) সকালে পার্বত্য মন্ত্রী লামা পৌঁছে লামা উপজেলা টাউন হল প্রাঙ্গনে ফলক উন্মোচন করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩কোটি ২৯ লক্ষ টাকা ব্যয়ে ২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর এবং ৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধনকৃত উন্নয়ন কাজগুলো হল, লামা রাজবাড়ি জামে মসজিদ, লামা কলিঙ্গাবিল মাষ্টার খলিফা বাড়ি হতে লামামুখ পর্যন্ত আরসিসি সেচ ড্রেন, লামা ছাগলখাইয়া জামে মসজিদের টাইলস ও মাদ্রাসা, বড়নুনারবিল কেন্দ্রীয় করবস্থানের ভূমি উন্নয়নসহ বাউন্ডারী ওয়াল, লামা চেয়ারম্যান পাড়া কেন্দ্রীয় মসজিদ সম্প্রসারণ ও লামা আলিয়া এতিমখানা ভবন। ভিত্তিপ্রস্তরকৃত উন্নয়ন কাজগুলো হল- লামা মাষ্টারপাড়া পোপারুং বৌদ্ধ বিহারের সীমানা প্রাচীর ও রিটেইনিং ওয়াল ও লামা চেয়ারম্যান পাড়া কাটা পাহাড় মসজিদের মাঠ ঢালাইসহ টাইলসকরণ।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তফা জাবেদ কায়সার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, সদস্য ক্যসাপ্রু, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ সরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited