নিজস্ব প্রতিবেদক | ০৯:১২ পিএম, ২০২৩-০৬-১৮
বান্দরবানের রুমা উপজেলার ছিলোপি পাড়ায় বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণে গিয়ে কেএনএফ সন্ত্রাসীদের বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে শহীদ হয়েছেন সেনাবাহিনীর সৈনিক মোন্নাফ হোসেন রাজু (২১)। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার (১৭ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১৬ জুন) আনুমানিক দুপুর দেড়টায় বান্দরবানের রুমা উপজেলার ছিলোপি পাড়ায় এই ঘটনা ঘটে। সেনাবাহিনীর টহল দল ছিলোপি পাড়া টিওবি হতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণের জন্য পাইনুম পাড়া এলাকায় যাওয়ার পথে ক্যাম্প হতে আনুমানিক ৪০০ মিটার দূরে কেএনএফ সন্ত্রাসীদের বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণের শিকার হয়। বিস্ফোরণে সৈনিক মোন্নাফ হোসেন রাজু এবং সৈনিক মো. রেজাউল (২৪) শরীরের বিভিন্ন অংশে স্প্রিন্টারের আঘাতে গুরুতর আহত হয়। পরে তাদের চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় সৈনিক মোন্নাফ হোসেন রাজু শাহাদাত বরণ করেন।
এদিকে শহিদ সেনাসদস্যের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দেশের অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত কার্যক্রমের পাশাপাশি পাহাড়ী জনগোষ্ঠিীদের মানবিক সহযোগিতা প্রদান করতে গিয়ে সেনাসদস্যের এই সর্বোচ্চ ত্যাগ জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে বলে তিনি মত প্রকাশ করেন।
এর আগে সর্বশেষ গত ১জুন বান্দরবানের রুমায় কেএনএফ (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট) সশস্ত্র সন্ত্রাসীদের সদরদপ্তরসহ একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্প দখল করে সেনাবাহিনী, ওই অভিযানের সময় আইইডি (ইমপ্রোভাইসড এক্সপোসিভ ডিভাইস) বিস্ফোরণে সেনাবাহিনীর সৈনিক তুজাম (৩০) মারা যায়।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited