নিজস্ব প্রতিবেদক | ০৮:৩৩ পিএম, ২০২৩-০৬-১১
খাগড়াছড়িতে মেধাবী গরীব, অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এককালীন ৯ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। রবিবার (১১ জুন) দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিছবাহুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. সরাফত হোসেন ও খাগড়াছড়ি সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক জসিম উদ্দিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা ব্যয়কে খরচ নয়, বিনিয়োগ বলেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রযুক্তি নির্ভর শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে দেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শিক্ষার্থীদের নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, তোমাদের প্রতিভাবান শিক্ষার্থীদের মাঝে আমরা সব সময় কাছে আছি থাকবো।
অনুষ্ঠানে খাগড়াছড়ি সরকারি কলেজের একাদশ, দ্বাদশ ও স্নাতক পর্যায়ের ২৫৩ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৩৫০০ টাকা করে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে ৮ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা অনুদান বিতরণ করা হয়।
এছাড়াও খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রী হোস্টেল পরিচালনার জন্য ১০ লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited