নিজস্ব প্রতিবেদক | ০২:০০ পিএম, ২০২৩-০৫-২৩
বান্দরবানের মায়ানমার সীমান্ত সংলগ্ন রুমা উপজেলার রেমাক্রি প্রাংসা ইউনিয়নের বঙ্কু পাড়া এলাকায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর পুঁতে রাখা বিস্ফোরকে সড়কের এক নির্মাণ শ্রমিক নিহত ও অপর এক শ্রমিক আহত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মোঃ রাশেদ (১৮), সে বাঁশখালীর ছনুয়া এলাকার নুরুল হকের ছেলে।
আহত হয়েছে মোঃ দুলাল (৩৫)। সে একই এলাকার মহিবুল্লাহর ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন বঙ্কু পাড়া এলাকায় সীমান্ত সড়কের নির্মাণ কাজ করার সময় কেএনএফ এর পুতে রাখা ইআইডি ইমপ্রোভাইজড এক্সপ্লোসভ ডিভাইস বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।
আহতকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানিয়েছেন ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য গত এক মাসেরও বেশি সময় ধরে বান্দরবানের রুমা ও থানচি সংলগ্ন মায়ানমার সীমান্ত এলাকায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সাথে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited