বান্দরবান | ১১:৪৫ পিএম, ২০২৩-০৫-১৫
বান্দরবান নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির সোর্স জহুর আলম হত্যা ঘটনায় ১১ জনকে আসামী মামলা দায়ের মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার( ১৫ মে) সকালে অভিযান চালিয়ে ঘুমধুম জলাইতলী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা'র অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা।
তিনি এই প্রতিবেদককে জানান,বিজিবি সোর্স জুহুর হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত ১১ জন আসামীর মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের দ্রুত গ্রেফতারে জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত্রা হলেন, রোহিঙ্গা কালু ছেলে আমান উল্লাহ (৩৫), হারুনুর রশিদ ছেলে জাহাঙ্গীর আলম (৩২), ছৈয়দ আলম ছেলে মোহাম্মদ ইসমাঈল (২৮) ও নুরুল ইসলামের ছেলে জমির উদ্দিন (২৮)।
গ্রেফতার বিষয়ে নিহতের স্ত্রী মমতাজ বেগম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার স্বামী মূলত বিজিবি'র সোর্স। পাশাপাশি টমটমও চালাতেন। মামলার আসামীরা সবাই সীমান্ত চোরাকারবারী।
পুলিশ জানিয়েছেন, জুহুর আলমকে হত্যার ঘটনার দুদিন পর অভিযান চালায় পুলিশ। এসময় ১১ জনের মামলা আসামীর মধ্যে ৪ জনকে ঘুমধুম জলাইতলী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় হত্যাকান্ডের ব্যবহৃত সরঞ্জামগুলো।
উল্লেখ্য, গত ১৩ মে শনিবার ঘুমধুম সীমান্তের ৩৩ নম্বর পিলার এলাকায় বিজিবি সোর্স জুহুর আলমকে হত্যা করা হয়।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited