নুরুল কবির | ০৪:৪২ পিএম, ২০২৩-০৫-১৩
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে ছুরি আঘাতে জুহুরুল আলম (৩৫) নামের এক টমটম চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৩মে)ভোরে নাইক্ষংছড়ি ঘুমধুম তুমব্রু পশ্চিম কুল এলাকা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
জুহুরুল আলম ঘুমধুমের খিজারীঘোনা এলাকার আবদুর রহমান( প্রকাশ) খুইল্যা মিয়ার ছেলে। পেশায় তিনি মিনি টমটম চালক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে একটি রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে তাকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে নিয়ে যাওয়া হয়। কারা এবং কি কারণে এ ঘটনা ঘটিয়েছেন তা বের করতে মাঠে কাজ করছে পুলিশ।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited