নিজস্ব প্রতিবেদক | ১০:০৪ পিএম, ২০২৩-০৫-০৮
বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ গনতান্ত্রিক ও মগ বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। ঘটনাস্থলের পাশ্ববর্তী পাহাড় থেকে ৩ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, আধিপাত্য বিস্তারের জের ধরে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের পাইখ্যং পাড়ায় এলাকায় পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ গনতান্ত্রিক) ও মগ লিবারেশন পার্টি (মগ বাহিনী) মধ্যে গোলাগুলি হয়েছে। সকালে সশস্ত্র সংগঠনগুলোর দুপক্ষের অস্ত্রধারীদের মধ্যে কয়েক দফায় থেমে থেমে গুলি বিনিময় হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের আশপাশে অবস্থান নিয়েছে। এদিকে গোলাগুলির পর ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকেরা। এসময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনার পাশ্ববর্তী পাহাড় থেকে ৩ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের দাবী, সশস্ত্র দুগ্রুপের মধ্যে গোলাগুলিতে মোটর সাইকেল চালক একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরবর্তীতে তাদের প্রতিপক্ষ গ্রুপের সদস্য ধারণা করে গুলি করে হত্যা করা হয়। নিহতরা তিন জনই ভাড়ায় চালিত মোটর সাইকেলের চালক। এদের বাড়ি রোয়াংছড়ি উপজেলার রনিন পাড়া এলাকায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার পরিদর্শক এসআই মোহাম্মদ শাকিল জানান, গুলিবিদ্ধ ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশগুলো বান্দরবান হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শোনেছি নিহতরা ভাড়ায় চালিত মোটর সাইকেল চালাতেন।
রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খোরশেদ আলম চৌধুরী বলেন, গুলিবিদ্ধ তিন পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সশস্ত্র দুগ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited