নিজস্ব প্রতিবেদক | ০৮:০৫ এএম, ২০২৩-০৪-২৭
বান্দরবানের রুমা উপজেলার মুলপিপাড়া এলাকায় কেএনএফ এর সাথে অজ্ঞাত সন্ত্রাসী দলের বন্দুকযুদ্ধে এক কেএনএ সদস্য নিহত হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল (মঙ্গলবার) ভোর থেকে বান্দরবান জেলার রুমা উপজেলা সদর থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে পাইন্দু ইউনিয়নের মুলপিপাড়া এলাকায় কেনএফের সাথে অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসী দলের ঘন্টা ব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে। উক্ত গোলাগুলিতে কেএনএফ এর সামরিক শাখা কুকি চীন ন্যাশনাল আর্মির সদস্য বমরাম চান (পানো) নিহত হয়। তিনি রোয়াংছড়ি উপজেলার পানখিয়াং পাড়ার লাল জৌতুলাং বমের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে ভোর পাঁচটা থেকে মুলপিপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়, সকাল আটটা পর্যন্ত ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়, এরপর গোলাগুলি একটু কমে গেলেও বেলা দুইটা পর্যন্ত থেমে থেমে গোলাগুলো চলছিল।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited