নিজস্ব প্রতিবেদক | ১১:২১ এএম, ২০২৩-০৪-১৩
আলীকদম উপজেলায় বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বুধবার (১২এপ্রিল) সকাল ১০ টায় আলীকদম উপজেলায় নবনির্মিত পানি শোধনাগার উদ্বোধন করেন মন্ত্রী। আলীকদম বাসী দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট থেকে মুক্তি পাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বান্দরবানের বাস্তবায়নে উপজেলার থানা পাড়া এলাকায় দুই কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে পানি শোধনাগার নির্মিনের মাধ্যমে। একই সময়ে পার্বত্য মন্ত্রী আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৩১ শয্যা থেকে ৫০ শয্যার উন্নীতকরণের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তর, উপকারভোগীদের মাঝে পুষ্টিবাগানের বীজ, সার ও উপকরণ বিতরণ এবং আলীকদম উপজলোর ৩৬ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইব।
মন্ত্রী বলেন 'পার্বত্য অঞ্চলে শিক্ষা,স্বাস্থ্যের উন্নয়নে সরকার হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনে বিশেষ নজর দিয়েছে। পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীকে শিক্ষিত করে তুলত বান্দরবানের প্রতিটি উপজেলায় কলেজ নির্মাণ হয়েছে। বান্দরবান জেলা শহরে নির্মাণ করা হয়েছে "বন্দরবান বিশ্ববিদ্যালয়"। তাদের জন্য হসপিটাল নির্মাণ করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। দুর্গম অঞ্চলে রাস্তা, সেতু নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন করে পার্বত্য অঞ্চলের চেহারা পাল্টে দিয়েছে। কৃষকের উন্নয়নের জন্য কৃষি যন্ত্রপাতি, সার, বীজ বিতরণ অভ্যাহত রয়েছে।’
এসব উন্নয়নমুলক কাজের উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈহ্লা, জেলা সিভিল সার্জন নিহার রঞ্জন নন্দী, আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোজ্জামেল হক বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান জেলার নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায় সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা নেতাকর্মীবৃন্দ।
মন্ত্রী বিকাল ৩টায় আলীকদম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসবে থেকে সম্মেলনে যোগ দেন।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited