নিজস্ব প্রতিবেদক | ১১:২৮ পিএম, ২০২৩-০৪-১১
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বান্দরবান পৌর এলাকার দুস্থ ও অতিদরিদ্র ব্যক্তি পরিবারের জন্য প্রধানমন্ত্রী’র উপহার হিসেবে ভিজিএফ কর্মসূচির আওতায় চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে বান্দরবান পৌরসভার আয়োজনে পৌর এলাকার ১নং ওয়ার্ডের বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অতিদরিদ্র ব্যক্তি পরিবারের হাতে ১০ কেজি করে চাউল প্রদান করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে বাংলাদেশে কেউ অভুক্ত নেই, যে কোন উৎসব ও ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে উদযাপনের জন্য প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আর তারই কারণে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে।
এসময় ভিজিএফ কর্মসূচির আওতায় চাউল বিতরণ কর্মসুচীতে অতিরিক্ত জেলা প্রশাসক মো.ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বান্দরবান পৌরসভা কর্তৃপক্ষ জানায়, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বান্দরবানে ভিজিএফ কর্মসূচির আওতায় পৌরসভার ৯টি ওয়ার্ডের দুস্থ ও অতিদরিদ্র ব্যক্তি পরিবারের মাঝে ১০কেজি করে সর্বমোট ৪৬৪৩ জনকে এই চাউল প্রদান করা হবে, আর এই কার্যক্রম আগামীতে ও অব্যাহত থাকবে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited