নিজস্ব প্রতিবেদক | ০৪:০৫ পিএম, ২০২৩-০৪-০৯
খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়নের কুকিপাড়া এলাকার ২নং গাছবান প্রকল্প পাড়া থেকে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।
আটককৃতরা হচ্ছে-বীরেন্দ্র ত্রিপুরার ছেলে সুকেন্দু ত্রিপুরা (৩৬) ও কমল ত্রিপুরার ছেলে দীপু ত্রিপুরা। আটককালে তাদের কাছ থেকে ১টি এলজি লং রাইফেল,৪ রাউন্ড গুলি,৪টি চাঁদা আদায়ের রশিদ বই এবং ১টি মোবাইল পাওয়া যায় বলে জানিয়েছে সেনাবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ এপ্রিল ২০২৩) রাতে সেনাবাহিনী এ অভিযোন চালায়। খাগড়াছড়ি জোন সদর এর মেজর মো: জোবায়ের মাহমুদ এর নেতৃত্বে একটি বি টাইপ টহল খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়া ইউনিয়নের কুকিপাড়া এলাকার ২নং গাছবান প্রকল্প পাড়ায় এ অভিযান পরিচালনা করে।
পরে আটককৃত আসামীদের ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে হস্থান্তর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মো: আরিফুর রহমান।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited