নিজস্ব প্রতিবেদক | ১২:৩৯ পিএম, ২০২৩-০৩-২৪
পবিত্র রমজান উপলক্ষে পার্বত্য খাগড়াছড়িতে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ৫০০ মানুষের মধ্যে তেল, ছোলা, মুড়িসহ ১৭ ধরনের ইফতার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ মাহী এই ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার জিটুআই মেজর জাহিদ হাসান, ব্রিগেড মেজর মো. ইমরোজ মুনীরসহ পদস্থ সামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, পার্বত্য চট্টগ্রামে আইন শৃঙ্খলা ও শান্তি, সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী আন্তরিক ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রোজার মাসে আমাদের আশেপাশে যে সব গরীব অসহায় মানুষ রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য ছোট্ট এই উদ্যোগ গ্রহন করেছি।
তিনি আরও বরেন, রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনসহ প্রত্যন্ত এলাকার মানুষের জন্য রিজিয়নের সামর্থ অনুযায়ী এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে, রমজান শুরুর আগেই ইফতার সামগ্রী পেয়ে খুশী দরিদ্র অসহায় পরিবারগুলো। তারা এ সহযোগিতার জন্য রিজিয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited