নিজস্ব প্রতিবেদক | ০৩:৩৭ পিএম, ২০২৩-০৩-২২
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সব্জিবাহী পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সকাল ৯ টার দিকে উপজেলার যৌথ খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালকের নাম মো. মেহরাজ। তিনি মাটিরাঙ্গার পৌরসভার রসুলপুর ৯নং ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে। মেহরাজ পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন বলে জানা গেছে।
প্রত্যাক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সকালে মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন মেহরাজ। গুইমারা যাওয়ার পথে বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সবজিবাহী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে হলে সড়কে ছিটকে পড়েন মোটরসাইকেল চালক। গুরুতর আহতাবস্থায় প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পিক-আপের চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ও মোটরসাইকেল আটক করে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন ওসি।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited