নিজস্ব প্রতিবেদক | ০৫:০১ পিএম, ২০২৩-০৩-০৯
বান্দরবানের লামায় তিন বছর কন্যা শিশুকে ধর্ষণকারী নজরুল ইসলাম প্রকাশ বেচু (২৯) নামে অভিযুক্ত ব্যক্তিকে আট ঘন্টা অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাতে লামা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রহিমানগর (ঠাকুরঝিরি) মসজিদ সংলগ্ন জাহিদুলের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত - নজরুল ইসলাম প্রকাশ বেচু (২৯), সে লামা পৌরসভার ৪নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার জিয়াবুল হকের ছেলে।
পুলিশ জানায়, গত ৮ মার্চ দুপুরে বাবা-মায়ের অনুপস্থিতি টের পেয়ে কন্যা শিশুর হাতে বিস্কুট দিয়ে ভিকটিমের নিজ বসতঘরেই শিশুটিকে ধর্ষণ করেন নজরুল ইসলাম প্রকাশ বেচু। নির্যাতনের পরে শিশুটি কান্না করতে করতে তার দাদীর কাছে ঘটনার বিষয়ে জানায়। পরে ভিকটিমের মা ঘটনার এই বিষয়ে সংবাদ পেয়ে বাড়িতে এসে স্থানীয় লোকজনসহ শিশুটিকে চিকিৎসার জন্য লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে লামা থানায় মামলা দায়ের করেন। পরে ঘটনার পর পুলিশ একটি টিম আসামীকে ধরতে অভিযান নামে । ৮ ঘন্টা অভিযানে পর নজরুল ইসলাম প্রকাশ বেচু কে লামা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রহিমানগর (ঠাকুরঝিরি) মসজিদ সংলগ্ন জাহিদুল এর বাড়ী হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.শহিদুল ইসলাম বলেন, ৮ ঘন্টা অভিযানে পর নজরুল ইসলাম প্রকাশ বেচু কে গ্রেফতার করা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited