নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৮ পিএম, ২০২৩-০৩-০৭
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদীর উপর নিমীর্ত বেইলী(স্টীল)র সেতু, পাথরবোঝাই ট্রাকসহ ভেঙে পড়েছে নদীতে। এতে করে উপজেলার বিকল্প সেতু দিয়ে ছোট যানবাহন চলাচল করছে , পন্যবাহী গাড়ি ও দুরপাল্লার যানবাহন চলাচল বন্ব রয়েছে।
মঙ্গলবার সকাল দশটার দিকে দীঘিনালা উপজেলার মাইনী নদীর উপরের সেতুটি পাথর বোঝাই ট্রাকটি ভেঙে নদীতে পড়ে যায়। এতে করে সেতু ভেঙে যাওয়ার ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানাযায়, সীমান্ত সড়কের পাথর বহন কারী চট্রমেট্রো-শ ১১-৩৫০০ট্রাকটি বাঘাইছড়ি উপজেলার দিকে প্রবেশের সময় সেতুর শেষ মাথায় পৌছার সাথে সাথে সেতুর পাটাতন ভেঙে নদীতে পড়ে যায়। চালক ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।
এদিকে সেতু ভেঙে যাওয়ায় দুপাশের সাজেক পর্যটক ভোগান্তিতে পড়েছে। বিকল্প সেতুতে মোটরসাইকেল, সিএনজি ও মাহিন্দ্র দিয়ে মানুষ পাড়াপাড় হচ্ছেন।
দীঘিনালা ফায়ার স্টেশন সাব-অফিসার(ইনচার্জ) পংকজ বড়ুয়া জানান, ওভারলোডের কারনেই পাথরবোঝাই ট্রাক সেতু ভেঙে নদীতে পড়েছে। আমরা ঘটনাস্থলে এসেছি। ট্রাক উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited