নিজস্ব প্রতিবেদক | ১২:৫৯ পিএম, ২০২৩-০৩-০৪
আসন্ন মহান স্বাধীনতা দিবস কে সামনে রেখে এবং মহালছড়ি উপজেলার পাহাড়ি বাঙ্গালীদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে মহালছড়ি সেনাজোন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে এপিবিএন আইডিয়াল স্কুল এর মাঠ প্রাঙ্গনে অদ্য ৩ মার্চ ২০২৩ তারিখে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত কনসার্টে দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী হৃদয় খান, পায়েল ত্রিপুরা, জুলিপ্রু মারমা, খাগড়াছড়ির অরণ্য ব্যান্ড এবং মহালছড়ি শিল্পকলা একাডেমির শিল্পী ও কলাকুশলীবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের মাননীয় সংসদ সদস্য। আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সংরক্ষিত মহিলা আসন -৯ এর মাননীয় সংসদ সদস্য,খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার, মহালছড়ি জোন কমান্ডার,মহালছড়ি উপজেলা চেয়ারম্যান, সদর ইউপি চেয়ারম্যান সহ প্রমুখ গণমান্য ব্যক্তিবর্গ। উক্ত কনসার্টে আনুমানিক ১০ হাজার দর্শকের উপস্থিতি ছিল।
"শান্তি সম্প্রীতি উন্নয়ন" এই প্রতিপাদ্য কে ধারণ করে বিভিন্ন আঞ্চলিক গান ও নৃত্য পরিবেশনার মাধ্যমে পার্বত্য অঞ্চলের সমৃদ্ধশীল সাংস্কৃতিকে তুলে ধরা হয়। মনোমুগ্ধকর এই পরিবেশনার মূল মন্ত্র ছিল "এক দেশ এক প্রাণ"। মহালছড়ির ইতিহাসে সর্ববৃহৎ এমন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হতে পেরে মহালছড়ি এলাকাবাসী অত্যন্ত আনন্দিত ও বিমুগ্ধ।
কনসার্টে উপস্থিত দর্শকরা জানায় এই প্রথম এত বড় একটি সংস্কৃতিক অনুষ্ঠান মহালছড়ি উপজেলায় উপভোগ করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত এবং সেনাবাহিনী ও উপজেলা পরিষদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited