বান্দরবান | ০৫:৩৩ পিএম, ২০২৩-০১-০৮
বান্দরবানে মাইক্রোবাস গভীর খাদে পড়ে স্বাস্থ্যকর্মকর্তাসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছে। রোববার সকালে থানচি-আলীকদম সড়কের ডিম পাহাড়ের ১৮ কি:মি: নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন- স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক (অর্থ) মোঃ নিয়াজুর রহমান (৫০), তার স্ত্রী জেনেফা রহমান নাসরিন (৪৭), ছেলে পার্থিব রহমান (২১), মেয়ে ফাইরুজ নাফিয়া (২১) ও মাইক্রোবাস চালক মোঃ নূুর নবী (৪২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা পরিবারের ৫ সদস্য নিয়ে মন্ত্রণালয়ের গাড়ি যোগে বান্দরবানের থানচিতে বেড়াতে আসে। রোববার সকালে থানচি থেকে আলীকদম যাওয়ার পথে ডিম পাহাড়ের ১৮ কি:মি: নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। এসময় গাড়ীতে থাকা স্বাস্থ্যকর্মকর্তাসহ তার পরিবারের সদস্যরা গুরুত্বর আহত হয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাছির উদ্দিন সরকার জানান, সড়ক দূর্ঘটনায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ একই পরিবারের ৫জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited