খাগড়াছড়ি প্রতিনিধি | ০১:০৭ পিএম, ২০২২-১১-৩০
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মানিকছড়ি- বাটনাতলী সড়কে পান্নাবিল এলাকায় টইলস পরিবাহী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়েছে।
এ ঘটনায় ট্রাক্টর চালক মো. হেলাল উদ্দিন(৩০) নিহত হয়। জানা গেছে, নিহত ড্রাইভার ফটিকছড়ির উপজেলার কাজিরখিল এলাকার মৃত জহিরুল ইসলামের পুত্র। এ ঘটনায় গাড়ীতে থাকা ৩ শ্রমিক আহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে ট্রাক্টর বা ট্রলি সড়কের ঢালুতে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গিয়ে ঘটনাস্থলে চালক মো. হেলাল উদ্দিনসহ ৪ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দীন ট্রাক্টর ড্রাইভার মো. হেলাল উদ্দিনকে মৃত্যু ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনূর আলম সত্যতা নিশ্চিত করেছেন।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited