বান্দরবান | ০৭:৫৫ পিএম, ২০২২-১১-২১
৮ম দফায় বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। রবিবার (২০ নভেম্বর) বিকেলে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। গত ১০ অক্টোবর থেকে বান্দরবান জেলার রুমা-রোয়াংছড়ি,থানচি এবং আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ী এলাকাগুলোতে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়। সাঁড়াশি অভিযানে নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে বান্দরবান জেলা প্রশাসন।
প্রথমে ১৮অক্টোবর থেকে অনিদিষ্টকালের নিষেধাজ্ঞা শুরু হয় বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায়। পরে ২৩ অক্টোবর থেকে ৩০অক্টোবর পর্যন্ত থানচি ও আলীকদম দুটি উপজেলায় পর্যটকদের ভ্রমণে আবার নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন। এরপরে ৩০অক্টোবর থেকে ৪নভেম্বর পর্যন্ত ভ্রমনে নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়। পরে গণবিজ্ঞপ্তি জারি করে ৪নভেম্বর থেকে ৮নভেম্বর পর্যন্ত বান্দরবানের ৪উপজেলায় ভ্রমনে নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়। এরপর ৮নভেম্বর থেকে ১২নভেম্বর পর্যন্ত বান্দরবান জেলার রুমা-রোয়াংছড়ি,থানচি এই ৩টি উপজেলায় পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। এরপরে ১২নভেম্বর থেকে ১৬নভেম্বর পর্যন্ত ৬ষ্ট দফায় রুমা,রোয়াংছড়ি এবং থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়। ৭ম দফায় ১৬নভেম্বর থেকে ২০নভেম্বর পর্যন্ত রুমা ও রোয়াংছড়ি উপজেলায় নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়।
এদিকে সর্বশেষ ৮ম দফায় (২০ নভেম্বর) আবারোও বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে বান্দরবানের রুমা এবং রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা বৃদ্ধি করে আগামী ২৭নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন।
এদিকে গত ১৮অক্টোবর থেকে বান্দরবানের ২উপজেলায় পর্যটকদের নিষেধাজ্ঞা শুরুর পর থেকেই বান্দরবান জেলা পর্যটকশুন্য হয়ে পড়েছে এবং বেকার সময় কাটাচ্ছে জেলার হোটেল-মোটেল ও পর্যটকবাহী যানবাহনসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited