নিজস্ব প্রতিবেদক | ০৫:৫১ পিএম, ২০২২-১১-২১
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পশ্চিম কালাপাহাড় নামক স্থানে বাঙ্গালীর কবিলতের জায়গার উপর নির্মিত একটি ঘর ভাংচুর করেছে উপজাতি সন্ত্রাসীরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কালাপাহাড় এলাকার আমজাদ হোসেনের পুত্র মোঃ জাহেদ তার শ্বশুর মৃত্যুর পর শ্বশুরের জায়গাতে একটি বসতঘর নির্মাণ করে গত ১৫ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দে। অদ্য ২১ নভেম্বর (সোমবার) আনুমানিক দুপুর ১২ ঘটিকার সময় উপজাতি সন্ত্রাসী সংগঠনের সহযোগিতায় ২৫০ নং লেমুছড়ি মৌজার বদনালা গ্রামের বাসিন্দা দেবপ্রিয় চাকমার নেতৃত্বে বাঙ্গালী মো. জাহেদের বসতঘরটি ভাংচুর করার অভিযোগ পাওয়া যায়।
উক্ত জায়গাটি পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ সালের রেগুলেশন এর প্রথাগত নিয়মের দোহাই দিয়ে বাঙ্গালীর কবিলত জায়গাটি দেবপ্রিয় চাকমা দাবি করে আসছে। দেবপ্রিয় চাকমা বড়নালা গ্রামের বাসিন্দা মৃত রাজ চন্দ্র চাকমার পুত্র। উক্ত জায়গাটি তার পৈত্রিক সম্পত্তি দাবি করলেও তার কাছে বৈধ কাগজপত্র নেই।
বাঙ্গালীর বসতঘর ভাংচুরের পর স্থানীয় প্রশাসন দায়সারাভাবে ঘটনাস্থল পরিদর্শন করে বাঙ্গালীদের কোনপ্রকার আন্দোলন করতে নিষেধ করে। এবং আগামীকাল মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মারমা বিষয়টি নিয়ে বসবে বলে জানা যায়।
উল্লেখ্য যে, এর আগেও মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের বিভিন্ন জায়গায় প্রায় সময়ই উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালীদের জায়গা বেদখলের ঘটনা ঘটছে। গত ৫ জুলাই উক্ত ইউনিয়নের জয়সেন পাড়া এলাকায় বাঙ্গালীদের জায়গাতে জোরপূর্বক ঘর নির্মাণ করে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited