নিজস্ব প্রতিবেদক | ০৯:৪৩ পিএম, ২০২২-১১-১১
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা বাবুছড়া ৭ বিজিবি ব্যাটালিয়ন, ভারতের ৩৯ বিএসএফ ও ১৯২বিএসএফ মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাবুছড়া ৭ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল ইসতিয়াগ আহমেদ ভারতীয় ৩৯ বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী সুব্রত কুমার সাহা ও ১৯২ বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী সি এম এইচ রাহাত বাবুছড়া ৭ বিজিবি এর আওতায় মধ্যে উত্তর লঙ্কাছড়া বিওপির বিপরীতে নিকটবর্তী ভারতের অভ্যন্তরে এম. কে পাকা ক্যাম্পে পতাকা বৈঠক করা হয়।
উক্ত বৈঠকে বাংলাদেশের পক্ষে বাবুছড়া ৭ বিজির অধিনায়ক লেঃ কর্নেল ইসতিয়াগসহ ১৫ জন ও ৩৯ বিএস এফ এর কমান্ড্যান্ট শ্রী সুব্রত কুমার সাহা, ১৯২ বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী সি এম এইচ রাহাতসহ ১৯ জন অংশ গ্রহণ করেন।
পতাক বৈঠকে উভয় দেশের প্রতিনিধিগণ দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বিওপি পর্যায় পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, উন্নতি, সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত বিষয়ে যথাসম্ভব উভয়ের সাথে তথ্য আদান প্রদান এবং উভয় সীমান্ত রক্ষী বাহীনীর মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর ব্যবস্থা হিসেবে যা প্রয়োজনে আরো ঘন ঘন সাক্ষাত করতে উৎসাহিত করার বিষয়ে একমত পোষন করেন। পতাকা বৈঠক সৌহার্দ ও শান্তিপূর্ণভাবে পতাকা সম্পন্ন হয়।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited