নিজস্ব প্রতিবেদক | ০৪:৩১ পিএম, ২০২২-১১-০১
প্রশিক্ষিত যুবক উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানে খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি পুলিশ সুপারের কার্যালয় হয়ে খাগড়াপুর যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা ও যুবকদের মাঝে যুব ঋণ, সেলাই মেশিন ড্রাইভিং লাইসেন্স বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, সরকার পাহাড়-সমতলে সমানভাবে মানুষের সেবায় নিবেদিত। শিক্ষা-চিকিৎসা-জনস্বাস্থ্য-অবকাঠামো সবদিক দিয়েই পার্বত্য তিন জেলা আজ উন্নয়নের গতিধারায় যুক্ত হয়েছে। কিন্তু উন্নয়ন বিরোধীরা আগামী নির্বাচনকে সামনে রেখে সারাদেশে নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে। তাই এখন থেকেই সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে এবং অব্যাহত রাখতে যুব সমাজকে ভূমিকা নিতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শানে আলম ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক হাফিজা আইরিন।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited