নিজস্ব প্রতিবেদক | ০৯:০৪ পিএম, ২০২২-০৯-২৯
বান্দরবানের মাহা ওয়াগ্যেই পোয়ে (প্রবারণা পূর্ণিমা) উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আকাশের ফানুস উড়িয়ে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি।
এসময় সুয়ালক লামার পাড়া উদ্যেগে ও বান্দরবান জেলা শাখা ইউপিডিএফ(গণতান্ত্রিক) সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেনা জোনের কমান্ডার মেজর উপ- অধিনায়ক মো.ফরহাদুল ইসলাম।
উদ্বোধনী খেলায় বালাঘাটা লারং স্পোর্টিং ক্লাবের মুখোমুখী হয় মাঝের পাড়া ইয়ং ষ্টার স্পোটিং ক্লাব। খেলায় টান টান উত্তেজনা থাকলেও পাল্টাপাল্টি আক্রমন করতে থাকে দুই দলের। খেলার ৩০ মিনিট ব্যবধানে লারং স্পোর্টিং ক্লাবের ১১নং পরিহিত জার্সি খেলোয়ার ওয়াইসে মারমা বিপক্ষে জালের বল ফেলে টিমকে উৎসাহ বাড়িয়ে তুলেন। বিরতির বিপক্ষে জালের আরো ২টি গোল ফেলেন ১০ নং পরিহিত জার্সি খেলোয়ার উক্যসা ও ৫ নং পরিহিত খেলোয়ার সুবাস।
খেলার শেষে বালাঘাটা লারং স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে মাঝের পাড়া ইয়ং ষ্টার স্পোটিং ক্লাবকে পরাজিত করে।
খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ পুরষ্কার গ্রহন করেন ১০ নং পরিহিত জার্সি খেলোয়ার উক্যসা মারমা।
এই দিকে খেলা শুরুতে বিভিন্ন এলাকা হতে মাঠে হাজারো দর্শক উপস্থিতি যেন টুর্নামেন্টকে প্রানবন্ধন করে তুলেন।
ফুটবল কমিটিরা জানান, এইবারে ফুটবল টুর্ণামেন্ট ১৮টি দল অংশগ্রহন করেছেন। ফাইনাল খেলায় অনুষ্ঠিত হবে আগামী মাসে ৭ তারিখে।
উদ্বোধনী খেলায় ইউপিডিএফ গণতান্ত্রিক সভাপতি মং পু মারমা, সাধারণ সম্পাদক উবামং মারমা, টুর্নামেন্টের কমিটি সভাপতি ও লামার পাড়া কারবারী গরা অং মারমা,বান্দরবান জেলার রেফারী অংম্যা মার্মা পরিচালনায় সকল টুর্নামেন্ট কমিটি সদস্য বৃন্দ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited