আল মামুন | ১২:১৫ এএম, ২০২২-০৯-২২
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে আরেকটি নতুন এসি বাস সার্ভিস চালু করেছে খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক গ্রুপ (শান্তি পরিবহন)। বুধবার (২১ সেপ্টেম্বর ২২) বিকেলে সংগঠনটির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। পরে আনুষ্ঠানিক ভাবে লাল ফিতা কেটে নতুন এসি বাস সার্ভিস এর উদ্বোধন করেন প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস।
খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক গ্রুপ (শান্তি পরিবহন) এর সভাপতি হাজ¦ী মো. মাহবুব-উল-আলমর সভাপতিত্বে সাধারন সম্পাদক হাজ¦ী মো. খলিলুর রহমান খোকন এর সঞ্চালিনায় এতে বিশেষ অতিথি ছিলেন,আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ও খাগড়াছড়ির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বণবিক্রম ত্রিপুরা,সংগঠনটির উপদেষ্টা ও খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান হাজ¦ী মো. শানে আলম অংশ নেন।
এ সময় সংগঠনটির (শান্তি পরিবহণ)র উপদেষ্টা আলহাজ মো. জাহেদুল আলম,উপদেষ্টা মৃদুল কান্তি বড়–য়া,হাজ¦ী মো. খোরশেদ আলম,বাবুল নাগ, সংগঠনের অফিস সহকারী সুমন চন্দ্র নাথসহ সংগঠনের নেতারা এতে উপস্থিত ছিলেন।
এর আগে ফুলের তোড়া দিয়ে অতিথিদের বরণ করেন সংগঠনের নেতারা। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, যাত্রী সেবায় পাহাড়ের ঐতিহ্যবাহী শান্তি পরিবহণকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সে সাথে যাত্রী সেবার মান বৃদ্ধির পাশাপাশি পযর্টকদের আধুনিক সেবা দিতে প্রতিটি জেলায় এসিবাস সার্ভিস চালু করে গুনগত মান বৃদ্ধির পাশাপাশি যাত্রীদের সেবা দিবে বলে প্রত্যাশা করেন অতিথিরা।
পরে ফুলে সজ্জ্বিত নতুন এসিবাস সার্ভিস লাল ফিতা কেটে গাড়ী যাত্রা সুচনা করেন প্রধান অতিথি। এসময় সকল আগত অতিথিদের নিয়ে গাড়ীটি শাপলা চত্বর হয়ে জিরো মাইল ঘুরে শান্তি পরিবহণের কার্যালয়ের সামনে এসে এসি বাসে ভ্রমন সমাপ্তি করেন।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited