আলমগীর মানিক | ০৭:০৩ পিএম, ২০২২-০৯-১৯
আলমগীর মানিক
রাঙামাটিতে নবাগত পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেছেন, রাঙামাটিতে বসবাসকারী প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমি। নিজ বাহিনীর পুলিশ সদস্যদের ইন্ট্রিগ্রেটি ও পেশাদারিত্ব নিশ্চিত করে রাঙামাটির প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করে রাঙামাটি জেলা পুলিশকে রাঙামাটিবাসীর গর্বের প্রতিষ্ঠানে রূপান্তরিত করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন নবাগত পুলিশ। তিনি বলেন, আমি রাঙামাটির নারীদের জন্য আলাদা একটি হেল্পডেক্স চালু করবো যাতে করে সাইবার অপরাধ থেকে শুরু করে প্রযুক্তিগত অপরাধের শিকার হওয়া নারীরা এই হেল্প ডেক্সের মাধ্যমে তড়িৎগতিতে তাদের কাঙ্খিত সেবা পায়।
রাঙামাটিতে পুলিশ সুপার হিসেবে যোগদানের দ্বিতীয় দিন সোমবার জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার উক্ত প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় তিনি রাঙামাটিতে চলমান সশস্ত্র তৎপরতা বন্ধে, যানজট নিরসন ও মাদকের বিরুদ্ধে নিজের জিরো টলারেন্স নীতির কথাও ঘোষণা করেছেন।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যলয়ে রাঙামাটি জেলার স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ে রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মারুফ আহামেদ,অতিরিক্ত পুলিশ (ডিএসবি) ওয়াহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুর রহমারসহ দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দেসহ রাঙামাটিতে কর্মরত অর্ধশত গণমাধ্যমকর্মী উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিমকালে, সাংবাদিকদের সাথে পুলিশের সম্পর্ক আরো নীবিড় করে গড়ে তুলে একটি সম্মৃদ্ধশীল রাঙামাটি গঠনে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে সাংবাদিকদের পক্ষ থেকে।
প্রসঙ্গত:
রাঙামাটিতে নতুন পুলিশ সুপার হিসেবে রোববার আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মীর আবু তৌহিদ বিপিএম(বার)। রোববার দুপুরে রাঙামাটিতে এসে পুলিশের অফিসার্স মেসে পৌছুলে নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নেন রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মারুফ আহমেদ।
চলতি বছরের গত ৩রা আগষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে মীর আবু তৌহিদকে রাঙামাটির পুলিশ সুপার পদে পদায়নের আদেশ জারি করা হয়।
রাঙামাটিতে বদলী হওয়ার পূর্বে বিগত ২০২০ সালের ১৮ জুন থেকে তিনি পুলিশ সদর দফতরে সহকারী পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব পালন করে আসছিলেন। ইতোপূর্বে তিনি পুলিশ সদর দফতরে পুলিশ সুপার (এসপি) হিসেবে এলআইসি বিভাগে দায়িত্ব পালন করেছেন।
মীর আবু তৌহিদ আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের মীর সরোয়ার উদ্দীনের ছেলে। তিনি বিসিএস ২৫তম ব্যাচে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নারায়ণগঞ্জে চাকরিতে যোগ দেন।
সাহসিকতা ও সেবা’য় পরপর দু বছর তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম (বাংলাদেশ পুলিশ মেডেল) অর্জন করেন। এই অপরিমেয় মেধাবি পুলিশ অফিসার ১৯৯৫ সালে আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি, ১৯৯৭ সালে আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগ থেকে ২০০২ সালে সম্মান ও ২০০৩ সালে মাস্টার্স সমাপ্ত করেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited