নিজস্ব প্রতিবেদক | ০২:৪৬ এএম, ২০২২-০৫-০৫
প্রতি বছর ঈদের টানা ছুটিতে হাজারো পর্যটকের ঢল নামলেও দু’দিন ধরে বৈরী আবহাওয়ার কারণে এবার আশানুরূপ পর্যটক নেই রাঙামাটিতে। মঙ্গলবার (৩ মে) ঈদের দিন দুপুরে বৃষ্টি শুরু হয়েছে। যা থেমে থেমে হয়েছে বুধবারও।
রাঙামাটি পর্যটন মোটেল বুকিং থাকলেও অন্যান্য হোটেলগুলো এখনো খালি রয়েছে। তবে বৃষ্টিপাত কমলে পর্যটন নগরী রাঙামাটিতে পর্যটকের জোয়ার নামবে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা।
পর্যটন ব্যবসায়ীরা বলছেন, যেহেতু ঈদ উপলক্ষে সপ্তাহব্যাপী ছুটি রয়েছে, তাই পর্যটকদের সমাগম বাড়বে রাঙামাটিতে। তবে জেলার বাইরের পর্যটকদের সমাগম না বাড়লেও বৃষ্টি কিছুটা কমলেই স্থানীয়রা ভিড় করছেন পর্যটন স্পটগুলোতে।
আবহাওয়া অধিদপ্তর রাঙামাটি কার্যালয় থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাঙামাটিতে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলায় বৃষ্টিপাত হয়েছে ০৯ মিলিমিটার।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার সৃজন বিকাশ বড়ুয়া বলেন, জেলায় গত দু’দিন ধরে আশানুরূপ পর্যটক নেই। তবে আবহাওয়ার উন্নতি হলে রাঙামাটিতে পর্যটক বাড়বে।
আবহাওয়া অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হুমায়ন বলেন, ০৫ মে পর্যন্ত জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। এরপর বৃষ্টিপাত কমবে বলে আশা করা যাচ্ছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited