রাজস্থলী প্রতিনিধি | ১০:২৬ পিএম, ২০২০-১০-০৮
রাঙামাটি রাজস্থলীতে প্রার্ন্তিক চাষীদের মাঝে সজীবীজ বিতরন
রাঙামাটির রাজস্থলী উপজেলার পৌনে দুইশো প্রার্ন্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রাজস্থলীর ১৫টি পাড়ার ১৬৭জন কৃষকের মাঝে শীতকালীন নানাবিদ সবজী(লালশাক, মূলা, ফেলন, ফরাসশিম, বরবটি, শিম, খিরা, তিতকরলা ও মিষ্টি ভুট্টা) বীজ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসরকারী এনজিও কারিতাস এর রাজস্থলী অফিস কর্তৃপক্ষ।
আশিকা ডেভেলপমেনট এসোসিয়েটস এবং এগ্রো-ইকোলজি প্রকল্প, কারিতাস রাজস্থলী উপজেলা অফিসের উদ্দ্যোগে এসব বীজ বিতরণ করা হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে মিস স্বরসতি ত্রিপুরা,(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান, ১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ, নন্দীয় প্রভা তংচংগ্যা,উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অফিস রাজস্থলী, সাধন কৃষ্ণ চাকমা,মাঠ কর্মকর্তা, এগ্রো-ইকোলজি প্রকল্প কারিতাস-রাজস্থলী, আশিকা অফিসের প্রকল্প সাপোর্টিং কর্মকর্তা সুবিমল তংচংগ্যা, সিনিয়র মাঠ সহায়ক রবিউল ইসলামসহ সুফলভোগীগণ উপস্থিত ছিলেন।
বীজ পেয়ে চাষীরা বলেন সরকারের পাশাপাশি এনজিও সংস্থা আশিকা, কারিতাস এগ্রো- ইকোলজির সার্বিক সহযোগিতায় আমরা ফসল উৎপাদন করে এ এলাকার সকলের চাহিদা মেটাতে পারবো। উন্নত জাতের ফসল যাতে বিভিন্ন জায়গায় রপ্তানী করে আমরা আমাদের কর্মসংস্থান বৃদ্ধি করতে পারবো।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited