নিজস্ব প্রতিবেদক | ০৩:০৬ এএম, ২০২১-১০-২০
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক পদের উপ নির্বাচনে নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার রতন বড়ুয়া। ফুটবল প্রতিক নিয়ে ৪০ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্ধি ছিলেন আরেক সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক মনোজ কুমার ত্রিপুরা। দেওয়াল ঘড়ি নিয়ে তিনি পেয়েছেন ২৪ ভোট।
বুধবার রাঙামাটি মারী ষ্টেডিয়ামে হলরুমে নির্বাচন শুরু হয় সকাল ৯টায়। নির্বাচন প্রক্রিয়া শেষ হয় দুপুর ৩টায়। নির্বাচনে প্রিসাইডিং অফিসার ছিলেন রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম। নির্বাচন কমিশনার ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন মিয়া।
জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক নিভানন চাকমার মৃত্যুতে পদটি শূন্য হয়। পরে এই পদে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচিত হওয়া রতন বড়ুয়া ২০১৮ সালে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে জেলা প্রশাসক মনোনিত কাউন্সিলর ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited