নিজস্ব প্রতিবেদক | ১২:৫৭ পিএম, ২০২০-১০-০৭
ভোর ৪ টার আগুনে নিঃস্ব হল ৯ দোকানী। রাঙামাটি শহরের রিজার্ভ বাজারস্থ বাস স্টেশন এলাকায় বুধবার ভোররাতের এই অগ্নিকান্ডে অন্তত ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা যায়। এসময় যেকোন এক দোকানের ভেতর থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরনে মুহুর্তের মধ্যেই আগুন চারিপাশে ছড়িয়ে পড়ে। যার ফলে ঘটনাস্থলের একটি মুদি দোকান, মোবাইল রিচার্জের দোকান,সেলুন, লাইব্রেরী, টেইলার্স, হোমিও প্যাথিক, পানের দোকান, মোবাইল সার্ভিসিংয়ের দোকানসহ মোট নয়টি দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়।
রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদয়ন চাকমা জানিয়েছেন, একটি মুদি দোকানের ভেতরে মিটার সংযোগস্থলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসলেও দোকানগুলোর মধ্যে জ্বালানী গ্যাস সিলিন্ডার মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, ভোররাত চার টার সময় আগুন লাগার সাথে সাথেই বিদ্যুত বিভাগের জরুরী নাম্বারে কল করে বিদ্যুত সংযোগ বন্ধের অনুরোধ জানালেও আধাঘন্টা পর্যন্ত সংযোগ বন্ধ করেনি বিদ্যুত বিভাগ।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited