থানচি প্রতিনিধি | ০১:১৫ এএম, ২০২০-১০-০৭
বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ঝর্ণায় পর্যটক যাতায়াত বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গত ৩ অক্টোবর বান্দরবানের থানচি উপজেলার দূর্গম নাফাখুম ঝর্ণায় গোসল করতে গিয়ে ঢাকার এক পর্যটক মারা যাওয়ার পর থানচি উপজেলা প্রশাসন এ নির্দেশনা প্রদান করে।
৩ অক্টোবর সকালে ঢাকার উত্তরার জহিরুল ইসলামের ছেলে জাকারুল ইসলাম কানন থানচি উপজেলার দুর্গম রেমাক্রি ইউনিয়নের নাফাখুম ঝর্ণায় বেড়াতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যায়। পরের দিন তার লাশ উদ্ধার করে বিজিবি ,পুলিশ ও স্থানীয় জনসাধারণ। এর আগেও এই ঝর্ণায় গোসল করতে গিয়ে কয়েকজন পর্যটক মারা যান।
থানচি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.আরিফুল ইসলাম মৃদুল জানান, বান্দরবানের সাঙ্গু নদীর অববাহিকায় বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ের ঝর্ণাগুলো ও ঝর্ণায় যাওয়ার পথগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই সময়ে কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকায় উত্তাল হয়ে উঠেছে ঝর্ণার পরিবেশ। পর্যটকদের জন্য এসব ঝর্ণাগুলো এখন বেশ ঝুঁকিপূর্ণ।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুল ইসলাম মৃদুল আরো জানান, আমরা থানচি উপজেলার নাফাখুম ও অন্যান্য ঝর্ণায় আপাতত ভ্রমণে পর্যটকদের নিরুসাহিত করছি তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নাফাখুম ভ্রমনে পর্যটকদের আমরা অনুমতি প্রদান করবো।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited