থানচি প্রতিনিধি | ০৭:১১ পিএম, ২০২০-১০-০৩
বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রী জলপ্রপাতে বেড়াতে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়েছে। শনিবার দুপুরে দিকে থানচির রেমাক্রী খাল পার হওয়ার সময় জাকারুল ইসলাম কানন (৩৪) নামে ওই পর্যটক পানির স্রোতে ভেসে নিখোঁজ হয়। নিখোঁজ পর্যটক ঢাকার উত্তরার বাসিন্দা কাজী জহিরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ঢাকা থেকে বেড়াতে আসা ১৩ জনের একটি গ্রুপ নাফাকুম ঝর্ণায় যাওয়ার জন্য থানচির স্থানীয় গাইড শ্রাবন ত্রিপুরার সাথে রেমাক্রী বাজার পর্যন্ত যায়। সেখান থেকে শনিবার সকালে নাফাকুম যাওয়ার সময় সাইগংয়ান নামক স্থানে রেমাক্রী খাল পার হওয়ার সময় ঐ গ্রুপের জাকারুল ইসলাম কানন পানির স্রোতে ভেসে যায়।
এসময় তার সঙ্গী ও স্থানীয়রা অনেক খোঁজাখুজির পরও তাকে না পেয়ে তাদের গাইড শ্রাবন ত্রিপুরা বিষয়টি স্থানীয় বিজিবি ক্যাম্পে জানায়।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান শুরু করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল জানান, রেমাক্রী বেড়াতে গিয়ে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ ও বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited