মনির হোসেন | ০৭:৩৮ পিএম, ২০২৬-০৮-২২
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি ১দিনের সরকারী সফরে আগামীকাল রাঙ্গামাটি জেলায় আসছেন। যোগদান করবেন বিভিন্ন কর্মসূচীতে।
এর মধ্যে রাঙ্গামাটির সফরসূচীর মধ্যে রয়েছে- রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৭টায় নগরীর চট্টেশ্বরী রোডস্থ বাসভবন ডালিয়াকুঞ্জ হতে রাঙ্গামাটি সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা। সকাল সাড়ে ৯টায় রাঙ্গামাটি সার্কিট হাউজ উপস্থিত। সকাল ৯.৪৫ মিনিটে রাঙ্গামাটি সার্কিট হাউজ হতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্দেশ্যে যাত্রা। সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রাঙ্গণ উপস্থিত এবং উন্নয়ন বোর্ডের হলরুমে আয়োজিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান।
সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটি কর্তৃক আয়োজিত ফ্রিল্যান্সিং সার্টিফিকেট/সেলাই মেশিন/মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহন। সকাল ১১টা ৪৫ মিনিটে শিশু পার্কের উদ্দেশ্যে যাত্রা। দুপুর ১২টায় শিশু পার্কে উপস্থিতি এবং শিশু পার্ক সংলগ্ন ওয়াচ টাওয়ার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান। দুপুর ১২টা ২০মিনিটে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড হতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্দেশ্যে যাত্রা।
দুপুর সাড়ে ১২টায় রাঙ্গামাটি জেলা পরিষদে উপস্থিত ও জেলা পরিষদ আয়োজিত ই-লার্নিং সেন্টার এর উদ্বোধন অনুষ্ঠানে যোগদান। দুপুর ১টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ হতে রাঙ্গামাটি সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা। দুপুর ১টা ১০ মিনিটে রাঙ্গামটি সার্কিট হাউজে উপস্থিত এবং মধ্যাহ্নভোজ। দুপুর ২টায় রাঙ্গামাাটি সার্কিট হাউজ হতে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে মহাপুরম এলাকার উদ্দেশ্যে যাত্রা।
বিকাল ৩টায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কস্থ মহাপুরমে উপস্থিত এবং রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক হতে মহরমপুর খাল পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান। বিকাল ৩টা ২০ মিনিটে রাঙ্গামাটি-খাগড়াছড়ি নানিয়ারচরে উপস্থিত এবং মহাপুরম খালের উপর ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান। বিকাল সাড়ে ৪টায় রাঙ্গামাটি-খাগড়াছড়ির নানিয়ারচর হতে চট্টগ্রাম নগরীর বাস ভবনের উদ্দেশ্যে যাত্রা।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited