আজগর আলী খান | ০৮:৪৪ পিএম, ২০২৬-০৮-১৯
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় অভিযান চালিয়ে ১০১ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। এ সময় মদ পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রঘোনা থানা পুলিশের একটি দল রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারের দক্ষিণ পাশের ব্রিজের ওপর এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১০১ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মদ বহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রনি হোসেন (২২), পিতা আব্দুল মোতালেব এবং জাহেদ হোসাইন (২০), পিতা জাহাঙ্গীর আলম। তারা দুজনই চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পূর্ব কোদলা এলাকার জয় নগর পাড়ার বাসিন্দা।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গালহালিয়া বাজারের দক্ষিণ পাশের ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয় এবং মদ বহনের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা ১০১ লিটার চোলাই মদ ও মদ পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited