অহিদুল ইসলাম অভি | ০৮:৪২ পিএম, ২০২৬-০৮-১৯
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের পক্ষ থেকে রাঙ্গামাটি বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাউপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় রাঙ্গামাটি শহরের আসামবস্তি এলাকায় রাম ঠাকুর আশ্রমের পাশে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষাউপকরণ পৌঁছে দেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. মহিউদ্দিন আকাশ।
এ সময় বিদ্যালয়ের পরিচালক মো. নাছির, প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহাদুর শাহ্ এবং সহ-সভাপতি মো. হৃদয় হাসান।
শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। শিক্ষাউপকরণ পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited