মাহাদি বিন সুলতান | ০৯:২৫ পিএম, ২০২৬-০৮-১২
আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে বেসরকারি এনজিও সংস্থা ইউয়েভের পিভিএডব্লিউজি-সিএইচটি প্রকল্পের আয়োজনে নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ প্রতিপাদ্যে এবারের আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়।
অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাশ পুরকায়স্থ।
প্রধান অতিথির বক্তব্যে রাজিব দাশ পুরকায়স্থ বলেন, একটি দেশের মূল চালিকাশক্তি হচ্ছে যুবসমাজ। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেশের তরুণরা বুকের তাজা রক্ত দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী বাংলাদেশকে কোথায় দেখতে চাই, তা অনেকাংশেই নির্ভর করবে আজকের যুবসমাজের ওপর।
তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকসহ সব ধরনের অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। নিজেদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের উন্নয়নে তরুণদের এগিয়ে আসতে হবে।
প্রকল্পের মেন্টর টুম্পা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপন চাকমা, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল কান্তি চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা, নানিয়ারচর থানার প্রতিনিধি এসআই মোয়াজ্জেম হোসেন, প্রকল্প সমন্বয়ক সুকান্ত চাকমা ও প্রোগ্রাম অফিসার রুনু চাকমাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও যুব প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
দিবসটির বিভিন্ন কর্মসূচিতে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নানিয়ারচরে যুবসমাজের সম্ভাবনা, সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited