আলমগীর মানিক | ১১:৪০ এএম, ২০২৬-০৮-১১
রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে লংগদু উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মো. হারুন চৌধুরীকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের মুসলিম ব্লক এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে লংগদু থানার একটি মামলার পলাতক আসামি হিসেবে হারুন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি লংগদু থানায় দায়ের করা মামলায় হারুন চৌধুরীর বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩২৫, ৩৮০, ৪৩৬, ১৪৮, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৪২৭ ও ৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে বিধি অনুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited