অহিদুল ইসলাম অভি | ০৭:১৫ পিএম, ২০২৬-০৭-৩০
শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং জ্ঞানভিত্তিক নেতৃত্ব বিকাশের লক্ষ্য নিয়ে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর প্রথম রাউন্ড। কিশোর কণ্ঠ পাঠক ফোরাম, রাঙ্গামাটি পার্বত্য জেলার উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম সিদ্দিকী। সভাপতিত্ব করেন কিশোর কণ্ঠ পাঠক ফোরাম, রাঙ্গামাটি পার্বত্য জেলার চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম। প্রতিযোগিতাটি সঞ্চালনা করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ছাউবান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নুরুল আলম সিদ্দিকী শিক্ষার্থীদের ব্যক্তিত্ব গঠন ও নৈতিক নেতৃত্ব বিকাশে বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, "সুস্থ সমাজ গঠনে এবং তরুণ প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে মুক্তবুদ্ধি ও যুক্তির চর্চার বিকল্প নেই।"
প্রতিযোগিতায় অংশ নেয় রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি বাইতুশ শরফ আদর্শ আলিম মাদ্রাসা, আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, মুজাদ্দেদ আলফেসানী উচ্চ বিদ্যালয়, মনোঘর রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়।
বিচারকের দায়িত্ব পালন করেন রাঙ্গামাটি সরকারি কলেজের বিতার্কিক মোহাম্মদ নবী হোসেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম রসুল এবং বিতার্কিক মোহাম্মদ জালাল উদ্দিন।
আয়োজকদের তথ্যমতে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তথ্যসমৃদ্ধ উপস্থাপনা, যুক্তিপূর্ণ বিশ্লেষণ এবং কার্যকর যুক্তিখণ্ডনের মাধ্যমে প্রাণবন্ত বিতর্ক উপস্থাপন করেন। তাদের পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। আয়োজকদের আশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মুক্তবুদ্ধির চর্চা, যুক্তিনির্ভর চিন্তাভাবনা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited