আলমগীর মানিক | ০২:২২ এএম, ২০২৬-০৭-২০
আলমগীর মানিক
বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটির মানুষের পাশে দাঁড়িয়ে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেছেন, বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দ্রুত ফিরিয়ে আনতে পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ, কৃষিখাত পুনরুদ্ধার এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে।
রোববার (১৯ জুলাই) বিকেলে রাঙামাটির কাউখালী উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীপেন দেওয়ান বলেন, "আমি প্রতিদিন দুর্গত এলাকায় যাচ্ছি, মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনছি এবং ত্রাণ বিতরণ করছি। কোনো ক্ষতিগ্রস্ত মানুষ সরকারি সহায়তা থেকে বাদ পড়বে না। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।"
তিনি বলেন, সরকার শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ থাকতে চায় না; বরং দীর্ঘমেয়াদি পুনর্বাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য।
এজন্য ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামো পুনর্নির্মাণ এবং কৃষি ও জীবিকাভিত্তিক কার্যক্রম পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
দীপেন দেওয়ান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য চট্টগ্রামের চলমান প্রাকৃতিক দুর্যোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রাঙামাটির ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি বলেন, সরকারের লক্ষ্য ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রেণি নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান উন্নয়ন ও সমান অধিকার নিশ্চিত করা। এ লক্ষ্যে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমও অব্যাহত রয়েছে।
বক্তব্যে দীপেন দেওয়ান সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এবারের প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে সঠিক তালিকা প্রস্তুত করতে হবে, যাতে কোনো প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তি সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন।
তিনি দুর্যোগ মোকাবিলায় পুলিশ, বিজিবি, আনসার, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ভূমিকার প্রশংসা করেন এবং তাদের ধন্যবাদ জানান।
কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব হোসেন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, কাউখালীর সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ত্রাণ বিতরণ শেষে দীপেন দেওয়ান উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বন্যা-পরবর্তী ক্ষয়ক্ষতির চিত্র, পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি এবং দ্রুত পুনর্গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited